
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাধিন শিবগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে পলিথিন মালচিং প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ফসল উৎপাদন প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মাঠ দিবস উপলক্ষে উপজেলার আমজানি গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া উপ-পরিচালক কৃষিবিদ দুলাল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক বগুড়া অঞ্চল কৃষিবিদ মোঃ ইউসুফ রানা মন্ডল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ এনামুল হক, উপ-পরিচালক এডি অফিস বগুড়া অঞ্চল কৃষিবিদ সরকার সফি উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আল মুজাহিদ সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কেএম রাফিউল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার রাশেদুল ইসলাম, সাইফুর রহমান, মাহমুদুল হাসান, পিযুষ কুমার রায়, বিতোষ চন্দ্র রায়, রুহুল আমিন, কৃষক শেকুল মিয়া, গোলাম রব্বানী।
পরে প্রধান অতিথি বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট এর বিশেজ্ঞরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও মুজিব শত বর্ষ উপহার উপলক্ষে আই.জিং সমৃদ্ধ জাতের ব্রি ধান “বঙ্গবন্ধু ধান ১০০” ধান ক্ষেত পরিদর্শন করেন এবং কলার বিটল পোকা থেকে রক্ষা পাওয়ার জন্য কলার ব্যাগিং পদ্ধতি, টমেটো, পোটল, আলু সহ বিভিন্ন ফসল উৎপাদন সম্পর্কে উপজেলার বিভিন্ন গ্রামে সরেজমিনে গিয়ে কৃষকদের পরামর্শ প্রদান করেন। বিকালে উপজেলা কৃষি অফিসে কৃষক প্রশিক্ষণ সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন। প্রশিক্ষণ সভায় উপস্থিত কৃষকরা বলেন ব্রি ধান “বঙ্গবন্ধু ধান ১০০” ধানের বীজ পেয়ে আমরা খুশি। আগামীকে এই জাতের ধান চাষ করে আমরা লাভবান হবো।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২