
এম আর ওয়াসিম, ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীতকরণসহ ৪টি নতুন ভবনের উদ্বোধন কররা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন প্রধান অতিথি হয়ে (২০ ফেব্রুয়ারি) রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধনের সময় বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন বেক্সিমকো ফার্মার নির্বাহী পরিচালক রোকসানা পাপন, জেলা সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরাও এসময় উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আপনাদের স্বাস্থ্য সেবার চাহিদার দিকটি বিবেচনা করে স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ করা হয়েছে। খুব শীঘ্রই প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ সকল বিভাগের চিকিৎসা সেবা শুরু হবে। এর আগে স্বাস্থ্য কমপ্লেক্সটি আগের একটি এম্বুলেন্সের সাথে নতুন একটি সংযোজন করা হয়। আপনাদের চাহিদা বেড়ে গেলে ১০০ শয্যা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ২০০ শয্যায় উন্নীতকরণ করা হবে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি