
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার বাসিন্দা ঝর্ণা। একসময় ডালভাত খেয়ে স্বামী ও দুই সন্তান নিয়ে একটি ভাড়া বাসায় থাকতো। সুখেই চলছিল ঝর্ণার সংসার। তার স্বামী মিলন ছিল পেশায় একজন রিকশা চালক। কিন্তু হঠাৎ তার স্বামী ঋণগ্রস্ত হয়ে পড়েন। সেই ঋণের টাকা (এনজিওর কিস্তি) পরিশোধ করতে না পেরে ১ বছর আগে ঝর্ণা ও দুই ছেলেকে রেখেই পালিয়ে যায় মিলন। এতে করে ঝর্ণা দুই সন্তানকে নিয়ে খুবই অসহায় হয়ে পড়ে।
বুধবার (১৬ ফেব্রুয়ারী) সকালে অসহায় ঝর্ণার হাতে সবজি ব্যবসা করার জন্য ২৯ হাজার টাকার জিনিসপত্র তুলে দেয়া হয়। এবিষয়ে ঝর্ণা খাতুন বলেন, প্রায় ১বছর যাবত মিলন আমাদের ছেড়ে চলে গেছে। কোন যোগাযোগ করে না। আমার দুই সন্তান শিহাব (১০) ও সাজ্জাদ হোসেন (৬) তাদেরও খোজখবর নেয়না। অন্যের বাড়ীতে কাজ করে কোন রকম সংসার চালাই। অপর দিকে কিস্তির ঝামেলায় অসহায় হয়ে পড়ি। অনেক কষ্ট করে একটা পুরনো ভ্যানগাড়ি কিনেছেন। কিছু টাকা হলে সেই ভ্যানগাড়িতে ফেরি করে সবজি বিক্রি করব। একথা শুনে আজ আমাকে ব্যবসা করার জন্য অনেক কিছু দিয়েছে মামুন ভাই। যারা আমাকে সহযোগীতা করেছে আল্লাহ তাদের ভাল করুক।
মানবতার ফেরিওয়া মামুন বিশ্বাস বলেন, ঝর্ণার অসহায়ত্বের খবর পেয়ে বিস্তারিত লিখে ফেসবুকে পোস্ট দেই। পোস্টে যথেষ্ট সাড়া পাই। ফেসবুক থেকে ২৯ হাজার ৫৩১ টাকা সংগ্রহ করে অসহায় ঝর্ণাকে ভ্যান ভর্তি সবজি, ১ বস্তা চাল, তিন জনের পোশাক, চৌকিসহ নগদ ১৫ হাজার টাকা ঝর্ণা আপার হাতে তুলে দিলাম।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা