
এম,এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুকুর থেকে মাটি খনন করা দেখতে গিয়ে অ্যাসকেভেটরের আঘাতে মরিয়ম বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের মুরাইল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মরিয়ম ওই গ্রামের শাহাদত প্রামাণিকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরিয়ম বাগান থেকে সবজি (শিম) তুলে বাড়ি ফেরার পথে পুকুর থেকে মাটি খনন করা দেখছিলেন। একপর্যায়ে মাটি খনন যন্ত্র অ্যাসকেভেটর ঘুরাতে ধরেন চালক। ওই সময় অ্যাসকেভেটরের আঘাতে ঘটনাস্থলেই মরিয়মের মৃত্যু হয়। তিনি মাথায় গুরুতর আঘাত পান। ঘটনার পরপরই অ্যাসকেভেটর রেখে পালিয়ে যান চালক।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, অ্যাসকেভেটর হেফাজতে নেয়া হয়েছে। চালক পলাতক আছেন। অ্যাসকেভেটরের ধাক্কায় বৃদ্ধার মৃত্যুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য