
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ট্রাকের ধাক্কায় মাহবুবুর রহমান (১৯) নামের এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার সাড়ে ৮টার দিকে মহাসড়কের মাগুড়া ইউনিয়নের মান্নাননগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুবুর রহমান রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বিলমাড়িয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর নামক স্থানে রাজশাহীগামী একটি ট্রাক বিকল হলে সেটি সড়কের পাশে রেখে রাস্তা পার হচ্ছিলেন বিকল হওয়া ট্রাকের হেলপার। এমন সময় দ্রুতগতির অপর একটি ট্রাকের ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান মাহবুবুর ।
তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার