
রবিউল হাসান লায়নঃ বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর পৌর শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।
জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম চৌধুরী মামুন, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর বিজু আহম্মেদ প্রমুখ। পরে শীতার্ত ৫ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য