
ভোলা প্রতিনিধিঃ চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৭ ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামীকাল (২৬ ডিসেম্বর) রবিবার ৷ উপজেলা নির্বাচন কমিশন অফিসার মোঃ শহীদুল্লাহ জানান, ৭ ইউনিয়নের মোট ১০০টি কেন্দ্রে এ ভোট অনুষ্ঠিত হবে ৷ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে ইতিমধ্যে ১৫ জন ম্যাজিস্ট্রেট, ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৫ প্লাটুন র্যাব, ৭ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন কোস্ট গার্ড ও ৭০০ শত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জামাদি পৌছানো হচ্ছে ৷ তিনি সকল সাধারন মানুষকে ভোট কেন্দ্রে উপুস্থিত হয়ে নির্ভয়ে ভোট দিয়ে আসতে আহব্বান জানান ৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান জানান, ২৬ ডিসেম্বর ফ্রী ফেয়ার, সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার সুযোগ পাবে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীন ফকির জানান, নির্বাচন হবে স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ হবে এবং নির্বাচনে যেকোনো রকম সহিংসতা এড়াতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে ৷ চতুর্থ ধাপের ইউনিয়ন গুলো হচ্ছে, দেউলা, বড় মানিকা, পক্ষিয়া, টবগী, কাচিয়া, হাসান নগর ও কুতবা ৷

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা