হোম » সারাদেশ » বোরহানউদ্দিনের ৭ ইউপিতে ভোট গ্রহন আগামীকাল

বোরহানউদ্দিনের ৭ ইউপিতে ভোট গ্রহন আগামীকাল

ভোলা প্রতিনিধিঃ চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৭ ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামীকাল (২৬ ডিসেম্বর) রবিবার ৷  উপজেলা নির্বাচন কমিশন অফিসার মোঃ শহীদুল্লাহ জানান, ৭ ইউনিয়নের মোট ১০০টি কেন্দ্রে এ ভোট অনুষ্ঠিত হবে ৷ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে ইতিমধ্যে ১৫ জন ম্যাজিস্ট্রেট, ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৫ প্লাটুন র‍্যাব, ৭ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন কোস্ট গার্ড ও ৭০০ শত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জামাদি পৌছানো হচ্ছে ৷ তিনি সকল সাধারন মানুষকে ভোট কেন্দ্রে উপুস্থিত হয়ে নির্ভয়ে ভোট দিয়ে আসতে আহব্বান জানান ৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান জানান, ২৬ ডিসেম্বর ফ্রী ফেয়ার, সুষ্ঠ ও  শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার সুযোগ পাবে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীন ফকির জানান, নির্বাচন হবে স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ হবে এবং নির্বাচনে যেকোনো রকম সহিংসতা এড়াতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে ৷ চতুর্থ ধাপের ইউনিয়ন গুলো হচ্ছে, দেউলা, বড় মানিকা, পক্ষিয়া, টবগী, কাচিয়া, হাসান নগর ও কুতবা ৷
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!