হোম » সারাদেশ » সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি:   সিরাজগঞ্জের এনায়েতপুরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে রাসেল রানা (২১) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বুধবার দুপুরে এনায়েতপুর থানার খামারগ্রাম কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল রানা সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ধুলিয়াবাড়ি গ্রামের মীর আশরাফ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে রাসেল রানা ও তার বন্ধু  রমজান আলী মোটরসাইকেলযোগে এনায়েতপুরের খামারগ্রাম পৌছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেলের সাথে সংঘর্ষ বাঁধে। এতে রাসেল রানা ও তার বন্ধু গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাসেল রানা মারা যায়।

এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!