
রবিউল হাসান লায়ন: সারাদেশের মত জামালপুরেও প্রধানমন্ত্রীর সাথে শপথ নিলেন হাজারো মানুষ। বৃহস্পতিবার বিকালে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সারা দেশের ন্যায় জামালপুরের সঙ্গে যুক্ত থেকে এই শপথ বাক্য পাঠ করান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শপথ বাক্য পাঠ করেন বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ। বিকাল তিনটা থেকেই স্টেডিয়ামে জড়ো হতে থাকেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সাধারণ মানুষ ও শিশুরা।
পরে সম্মিলিত জাতীয় সঙ্গীত শেষে প্রধানমন্ত্রী শেষ হাসিনার সাথে কন্ঠ মিলিয়ে শপথ বাক্য পাঠ করেন উপস্থিত সকলেই। এসময় শপথবাক্য পাঠ অনুষ্ঠানে জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী ও পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী