
মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার লোহাকুচি বিজিবি ক্যাম্প থেকে হাতকড়াসহ পালিয়েছে এক মাদক ব্যবসায়ী আসামি। শনিবার (১১ ডিসেম্বর) ভোর রাতে পালিয়ে যায় ওই মাদক কারবারি। পলাতক আসামি মনছুর আলী (৩৫) কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া এলাকার মৃত ওসমান আলীর ছেলে।
এলাকাবাসী ও বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিজিবি সদস্যরা মনছুর আলী (৩৫) নামে এক মাদক কারবারিকে আড়াই কেজি গাঁজা ও মোটর সাইকেলসহ আটক করে। পরে তাকে লোহাকুচি বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। কিন্তু শনিবার ভোর ৪টার দিকে ওই ক্যাম্প থেকে হাতকড়া পরিহিত অবস্থায় পালিয়ে যায় ওই তিনি। পরে অনেক চেষ্টা করেও তাকে আটক করতে পারেনি বিজিবি।
এ বিষয়ে মালগারা এলাকার কলেজ শিক্ষক সাদেকুল ইসলাম সাংবাদিকদের জানান, মনছুর আলী দীর্ঘদিন থেকে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছে। মাঝে মধ্যে আটক হয় আবার কয়েকদিন পরে জামিনে বেড় দেখি তারা বেরিয়ে আসছে। লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তৌহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, পলাতক আসামিকে ধরার চেষ্টা করছে বিজিবি।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন