
শনিবার (১১ ডিসেম্বর) ভোর রাতে সলঙ্গা থানার এ্যরিষ্টোক্র্যাট রেস্টুরেন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, কুমিল্লা জেলার মধুরাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ফরহাদুল ইসলাম (২৩) ও জকপুর গ্রামের আলী হোসেনের ছেলে ইমাম হোসেন (১৮)।
র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার ভোর রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের জেলার সলঙ্গা থানার এ্যরিষ্টোক্র্যাট রেষ্টুরেন্টের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় একটি প্রাইভেট কার তল্লাশী চালিয়ে ৪৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন, নগদ দুই হাজার ৬শ টাকা এবং মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট ঢাকা মেট্রো গ-১১-৫২৫৮ জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য সরবরাহ এবং ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা