হোম » সারাদেশ » ঠাকুরগাঁও জামালপুর ইউনিয়নে  ওয়ার্ডে ওয়ার্ডে জমে উঠেছে নির্বাচনী আমেজ

ঠাকুরগাঁও জামালপুর ইউনিয়নে  ওয়ার্ডে ওয়ার্ডে জমে উঠেছে নির্বাচনী আমেজ

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ আসন্ন ১০নং জামালপুর ইউপি নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদ প্রার্থীরা ইতিমধ্যে নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের সমর্থন ও ভালবাসা পেতে সমাজের বিভিন্ন জনসাধারনের সাথে মত বিনিময় শুরু করেছেন।
এর ব্যতিক্রম নয় জামালপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের মোরগ মার্কা মেম্বার পদপ্রার্থী মোঃ সইফুল ইসলাম।
 ১০নং জামালপুর ইউনিয়নে ২ নং ওয়ার্ডে জমে উঠেছে নির্বাচনী আমেজ। ১০নং জামালপুরের প্রতিটি ওয়ার্ডে রাস্তার মোড়ে, চায়ের দোকানে একটাই বিষয়। ইউপি নির্বাচনে অনেকেই শুরু করেছেন উঠান বৈঠক এবং ওয়ার্ডে ওয়ার্ডে মত বিনিময় সভা।  এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও সদর উপজেলার  ১০নং জামালপুর ইউনিয়নের ২ ওয়ার্ডের মোরগ মার্কা মেম্বার পদপ্রার্থী মোঃ সইফুল ইসলাম।
১০নং জামালপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ মানুষের দোয়া ও ভালবাসা নিয়ে  প্রার্থীদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া চাচ্ছেন।  মোঃ সইফুল ইসলাম, সৎ, সাহসী, নীতি ও আদর্শবান  এক লড়াকু সৈনিক, ধার্মিক, সদা হাস্যউজ্জ্বল, বিশিষ্ট সমাজ সেবক মোঃ সইফুল ইসলাম, তিনি বলেন আমি মানুষের কল্যাণে কাজ করতে চাই। ১০নং জামালপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সকলের প্রতি যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করার জন্য আমার প্রচেষ্টার কোন কমতি থাকবে না।
তিনি আশা ব্যক্ত করেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হোক। এটা সবাই চায় আমি ও চাই। আপনারা আমাকে মোরগ মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন  মেম্বার হয়ে বের হয়ে আসতে পারি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!