
সিলেট প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরেকজন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার আলীনগর এলাকার হাজী শেখ তুরমুজ আলী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরোহী নুরুল বক্স (৩৫) সিলামের টিল্লাপাড়া এলাকার আকমল বক্সের ছেলে। পুলিশ জানায়, রাতে পাকা রাস্তার উপর ২ আরোহীসহ মোটরসাইকেল ও অজ্ঞাতনামা ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। তাদের দ্রুত চিকিৎসার জন্য প্রেরণ করলে নুরুল বক্স মারা যান।
অপর আরোহী সাহেল বক্স (২৩) আহত অবস্থায় নর্থ ইষ্ট হাসপাতালে চিকিৎসাধিন আছেন। দুর্ঘটনার খবর পেয় দক্ষিণ সুরমা থানার এসআই মোহাম্মদ মিজানুর রহমান ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান