হোম » সারাদেশ » জীবননগরে  এইচএসসি ও সমমানের পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে   অনুষ্ঠিত

জীবননগরে  এইচএসসি ও সমমানের পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে   অনুষ্ঠিত

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা  প্রতিনিধি: জীবননগর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ ২ ডিসেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।  পরীক্ষার প্রথম দিনে জীবননগর উপজেলার এইচএসসি ও সমমানের পরীক্ষার সকল কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কালে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম পরীক্ষার কেন্দ্রে দায়িত্বে থাকা হল সুপার ও শিক্ষকবৃন্দ কে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ করা সহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন যে, আমি নিজে গিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার সকল কেন্দ্র পরিদর্শন করেছি। সকল কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে শান্তি পূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। এবং সকল শিক্ষার্থীবৃন্দও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিচ্ছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!