
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলা থেকে চার কোটি টাকা মূল্যের ৪৯ কেজি ওজনের দুইটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করছে র্যাব। এ সময় চার চোরাকারবারিকেও গ্রেফতার করেন র্যাব-১২ বগুড়ার সদস্যরা। র্যাব বুধবার (১ ডিসেম্বর) সকালে তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় র্যাব-১২ বগুড়ার একটি আভিযানিক দল নন্দীগ্রাম উপজেলার দাড়িয়াপুর হাড়িয়াল পাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় ৪ কোটি টাকা মূল্যের ৪৯ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তিসহ ৪ চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলো সবায় ওই এলাকার- মন্টু রবি দাস (৫৫),আব্দুল মাসুদ (৪০),দিলীপ দাস (৩২) ও সফিকুল ইসলাম (৫৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা কষ্টিপাথরের মূর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা আরও জানায় যে, স্থানীয় একটি পুকুর খনন করে মূর্তি দুটি নিজদের কাছে রেখে পরস্পরের যোগসাজশে দুর্লভ এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে অবৈধভাবে দেশের বাইরে পাচারের প্রস্তুতি নিচ্ছিলো তারা।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (স্ক্রোয়াডন লিডার) সোহরাব হোসেন জাননা, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও এ ধরণের চক্রের সদস্যদের গ্রেফতারে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল