হোম » সারাদেশ » পোরশা উপজেলা চেয়ারম্যানের অফিসে সাবেক উপজেলা চেয়ারম্যান মাজেদ চাচা

পোরশা উপজেলা চেয়ারম্যানের অফিসে সাবেক উপজেলা চেয়ারম্যান মাজেদ চাচা

এম আই হোসেন পোরশাঃ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মনজুর মোর্শেদ চৌধুরী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল মাজেদ। জাতীয় পার্টির আমলে পোরশা উপজেলার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদে চেয়ারম্যানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। উপজেলার জনগণ বর্তমানে তার ব্যবহারে সন্তুষ্ট। উপজেলার বিভিন্ন অফিসে সেবার মান বেড়েছে। বিভিন্ন কাজের জন্য জনগণকে হয়রানির শিকার হতে হচ্ছে না। উপজেলা টি বর্তমানে দুর্নীতি ও মাদক প্রতিরোধে সচেষ্ট। দুর্নীতির সংবাদ পৌঁছলেই উপজেলা চেয়ারম্যান তাৎক্ষণিক প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করেন বলে জনগণ আব্দুলমাজীদ চেয়ারম্যানের কাছে বলেছেন  বলে তিনি উল্লেখ করেন।

তার সুশাসনের জন্য  ধন্যবাদ জ্ঞাপন করতেই তার অফিসে দীর্ঘদিনের উপজেলা চেয়ারম্যান আব্দুল মাজেদ পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন। এবং তাকে আরও কিছু দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন। তাকে পেয়ে অধ্যক্ষ শাহ মনজুর মোর্শেদ চৌধুরী মানবতার ফেরিওয়ালা বর্তমান উপজেলা চেয়ারম্যান সন্তুষ্ট হন এবং তার কথাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং পাশে দাঁড়িয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাজিবুল ইসলাম সহ একটি ছবি তোলেন। অধ্যক্ষ মনজুর মোর্শেদ চৌধুরী তার সাথে দীর্ঘ সময় কুশলবিনিময় করেন এবং তাকে দোয়া করার আবেদন করেন তিনি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!