
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় সাংবাদিক এটিএম সাদেকুর রহমান লিটনকে হত্যা চেষ্টা মামলার আসামী মো: পাভেলকে শিবগঞ্জ পৌর এলাকায় দিনরাত চিরুনী অভিযান চালিয়ে বুধবার (১ ডিসেম্বর) ভোরে গ্রেফতার করে বগুড়া সদর থানা পুলিশ। জানা গেছে, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পাঞ্জেরী পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি সাংবাদিক এটিএম সাদেকুর রহমান লিটন। গত ২০১৪ সালে জালাওপোড়াও আন্দোলনের সময় পেশাগত দায়িত্বপালনকালে তার পিছন থেকে হত্যার উদ্যেশে রাম দা দিয়ে মাথায় আঘাত করে।
ঘটনার পর ২০১৪ সালের জানুয়ারি মাসের ১৯ তারিখে সাংবাদিক এটিএম সাদেকুর রহমান লিটন বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা করেছিলেন। বগুড়া স্পেশাল জজ আদালতের মাধ্যমে মামলার রায় ঘোষণার পরেও আসামী মো: পাভেল দীর্ঘদিন আত্মগোপনে ছিল। দিনরাত চিরুনী অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাত ভোরে বগুড়া সদর থানা পুলিশের এস আই জাকির, এএসআই ডন কংকন বর্মণ ও সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতার করে।
এ বিষয়ে বগুড়া সদর থানা পুলিশের এসআই জাকির জানান, গতকাল বুধবার ভোরে আসামী পাভেলকে গ্রেফতার করতে সক্ষম হয় আমাদের টিম। ওই দিন দুপুরে আসামীকে আদালতে পাঠানো হয়েছে। আসামী পাভেলকে বগুড়া স্পেশাল জজ আদালত পাঁচ সাঁজা দিয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল