
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: কাহালু সদর ইউ পি নির্বাচনে অংশ নেওয়া আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এনামুল হক মিঠু ও স্বতন্ত্র প্রার্থী সহকারি অধ্যাপক পি এম বেলাল হোসেনের সমর্থকদের বিবাদের জের ধরে পৌর যুবলীগনেতা ফারুক হোসেন (২৫) ছুরিকাহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে ৯ টায় দিকে কাহালু থানা সংলগ্ন তাইরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয় রোডে বানিয়াপাড়া (নবীনগর) এলাকায় এই ঘটনা ঘটে। আহত ফারুক হোসেন কাহালু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত ফারুক হোসেনের পিতা কাহালু পৌর এলাকার পালপাড়ার আব্দুল জলিল বাদী হয়ে কাহালু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত যুবলীগনেতা ফারুক হোসেন জানান, কাহালু সদর ইউ পি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী পি এম বেলাল হোসেনের নির্বাচন করায় উপজেলা তাতীঁলীগের সাধারণ সম্পাদক বাবু কবিরাজ ও তার সহযোগীরা তাকে রাস্তায় ধরে গালি গালাজ করে এবং কোমরের পাজরে চাকু মেরে আহত করে।
উপজেলা তাতীঁলীগের সাধারণ সম্পাদক বাবু কবিরাজ জানান, আমি বাজার থেকে বাড়ী ফেরার পথে বিদ্রোহী প্রার্থী পি এম বেলাল হোসেনের লোকজন আমাকে রাস্তায় আটকে চাকু বের করে। ধাক্কা ধাক্কির সময় ফারুক নিজের চাকু দিয়ে নিজেই আহত হয়েছে। এ ব্যাপারে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন এর সাথে কথা বলা হলে তিনি অভিযোগ পাওয়ার বিষয় নিশ্চিত করে বলেন তদন্ত সার্পেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার