হোম » সারাদেশ » নবাবগঞ্জে  জোড়া খুনের অভিযোগে নিজ ছেলে  সহ  গ্রেফতার ৩

নবাবগঞ্জে  জোড়া খুনের অভিযোগে নিজ ছেলে  সহ  গ্রেফতার ৩

আব্দুল  কাদের,  নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার  নবাবগঞ্জ উপজেলার নির্শা কাজলদীঘি গ্রামে নিজ শয়নকক্ষে হাত পা বেধে স্বামী-স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তাদের কনিষ্ঠপুত্র  আব্দুল মালেকের দায়ের করা খুন ও ডাকাতি মামলায় তাদের নিজ পুত্র সহ তিন জনকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
দিনাজপুর পুলিশ সুপারের নির্দেশে নবাবগঞ্জ থানা পুলিশ, দিনাজপুর ডিবি, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস), সিনিয়র সহকারী পুলিশ সুপার, বিরামপুর সার্কেলসহ একাধিক পুলিশের অভিযানে উপজেলার দাউদপুর এলাকা থেকে তাদের আটক করে।
পুলিশ জানায় ঘটনার পর  থেকেই  মৃত হাফিজুর রহমান এর পুত্র মোঃ আব্দুল মতিন মিঠু(৫০) এর আচরণে সন্দেহে হয়। তার সুত্র ধরে পরবর্তীতে বিজ্ঞান ভিত্তিক তদন্তের সহায়তায় সরাসরি জড়িত দুই জনকে আটক করা হয়।  আটককৃতরা হলেন,মৃতের ছেলে আব্দুল মতিন মিঠু(৫০), উপজেলার ধরঞ্জী গ্রামের রাজা মিয়ার ছেলে মো. রাজন মিয়া (২৫) এবং একই গ্রামের এনামুল হকের ছেলে মো. উজ্জল হোসেন (২৫)।
গ্রেফতারকৃতদের দেয়া তথ্যে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ  জানায়,মিঠু তার বাবার হেফাজতে থাকা জমির দলিল চুরি করার জন্য তার ফুপাতো ভাই সুলতান মাহমুদ এর সাথে পরিকল্পনা করে যে তার বাবার কাছে থাকা জমির দলিল এনে দিবে বিনিময়ে বাড়ীতে থাকা টাকা নিবে। পরবর্তীতে সেই পরিকল্পনা মতে সুলতান মাহমুদ তার সহযোগীদের নিয়ে একাধিকবার চেষ্টার পর ঘটনার দিন আসামীরা প্রাচীর টপকে বাড়ীতে প্রবেশ করে ডাকাতির সময় গৃহকর্তাকে নিয়ন্ত্রণ করতে না পেরে প্রথমে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরবর্তীতে গৃহকর্তীকে হাত-পা বেধে মুখে টেপ বেধে শ্বাসরোধ করে হত্যা করে এবং  লুন্ঠিত টাকা ও স্বর্ণালংকার নিয়ে যার যার মতো চলে যায়।
তিনি আরও জানান, এই ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!