
সালেকুজ্জামান সালেক: গত শুক্রবার ভোর থেকে পরিবহন ধর্মঘটে রংপুর অঞ্চলের জনজীবন অচল হয়ে পড়েছে।বিভিন্ন দপ্তরের নিয়োগ পরীক্ষাসহ সকল পরীর্ক্ষাথী এবং চিকিৎসা সেবা প্রত্যাশী মানুষ চরম বিপাকে পড়েছে। এই ধর্মঘটের কারনে রংপুর থেকে কাঁচামাল ও কৃষিজাত পণ্য পরিবহন মারাত্বক ভাবে ব্যহত হচ্ছে। রংপুর সহ ঢাকাগামী পরীর্ক্ষাথীরা সবচেয়ে বেশী বিপাকে পড়েছেন।
এদিকে জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রভাবে জনজীবনে বিরূপ প্রভাব পড়েছে। রংপুর নগরীর কামাড়পাড়া ঢাকা কোচষ্টান্ড, কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং ট্রাক টার্মিনাল থেকে কোন পরিবহন চলাচল করছেনা। ঢাকাগামী চাকুরীজীবিরা পড়েছে আরও বিপাকে। অকস্মিক ভাবে জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারনে সর্বস্তরের মানুষ ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন। সরকারের এ সিদ্ধান্তকে তারা আত্বঘাতি মনে করছেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য