
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “অগ্রদূত” এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ ২৫ অক্টোবর সোমবার সকালে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া চৌরাস্তায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচী করেছে অগ্রদূত।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি রিপন আলী সবুজের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভোমরাদহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান হিটলার হক, ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য আছির উদ্দিন আহমেদ, পীরগঞ্জ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সাহেব আলী,ভোমরাদহ ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি প্রদীপ, সংগঠনের উপদেষ্টা মোস্তফা আলম (কালু)।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক এস কে সবুজ, কোষাধ্যক্ষ হাসিম উদ্দিন, পাঠাগার সম্পাদক ফরহাদ হোসেন,আইসিটি সম্পাদক এস এইচ ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন। কেক কাটা ও আলোচনা শেষে সংগঠনটির ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকীর স্মরনে ছয়টি ঔষধি বৃক্ষ রোপন করেছে অতিথিরা ।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান