
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী বিশেষ অভিযানে ২শত গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮ টায় সান্তাহার পৌর শহরের রথবাড়ি এলাকায় মিশন স্কুলের সামনে অভিযান চালিয়ে মোজাম্মেল হক (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
অভিযানের সময় কৌশলে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। গ্রেফতারকৃত মোজাম্মেল হক আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া বেপারী পাড়া গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে। মাদক বিরোধী অভিযানে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক আনহার হোসেন, এএসআই রুস্তম ফারুক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরির্দশক আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২শত গ্রাম গাঁজা সহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরোও এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোজাম্মেল হক সহ পালিয়ে যাওয়া ওই মাদক ব্যবসায়ীসহ দুই জনের বিরুদ্ধে সোমবার সকালে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বগুড়া আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান