
রবিউল হাসান লায়ন: জামালপুর সদর উপজেলার ১১নং শাহবাজপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মোঃ রফিকুল ইসলাম আকন্দ সুমন ভাই ৩নং ওয়ার্ডবাসীদের নিয়ে মতবিনিময় সভা করেছে । বৃহস্পতিবার ১৪ অক্টোবর রাতে কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করে ৩নং ওয়ার্ডবাসী।
মতবিনিময় সভায় ৩নং ওয়ার্ডবাসীর মতামতের ভিত্তিতে মোঃ রফিকুল ইসলাম আকন্দ সুমন স্বতন্ত্র চেয়ারম্যান পদে প্রার্থীতার ঘোষণা করেন। সেই সাথে তিনি ৩নং ওয়ার্ডবাসীসহ ইউনিয়নের সকলের উদ্দেশ্য বলেন- উপস্থিত সকলের অনুরোধ ও ভালোবাসার মর্যাদা রাখতে আপনাদের অনুরোধেই আমি শাহবাজপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হলাম।
আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমার বিশ্বাসের মর্যাদা রাখবেন। যেকোন পরিস্থিতিতে আপনাদের যেনো পাশে পাই। ভোটের ময়দানে নিজ নিজ ভোটের মাধ্যমে আপনারা আমাকে যদি চেয়ারম্যান নির্বাচিত করতে পারেন তবে শাহবাজপুর ইউনিয়নবাসীর সেবায় নিজেকে উৎস্বর্গ করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমার নিজের জীবনকে বিসর্জন দিয়ে হলেও মানুষকে ভালবেসে যাবো।
মতবিনিময় সভায় জালাল উদ্দিনের সভাপতিত্বে ও শাহজাহান আলী সাজুর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান। এছাড়াও মোঃ আলী রেজা, মজু, মোস্তাফিজুর রহমান টিক্কা, লিটন, আক্তার হোসেন, মোঃ দুলাল উদ্দিন, হারুন ও সোলায়মান প্রমুখ বক্তব্য রাখেন। মোঃ রফিকুল ইসলাম আকন্দ সুমন ভাইয়ের ইউপি নির্বাচনকে ঘিরে ইউনিয়নে গন গণজোয়ার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা