
অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শরিফুল ইসলাম (২৮) নামের এক সিঙ্গাপুর প্রবাসী আত্মহত্যা করেছেন। শনিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার সোনালিয়া রেলক্রসিং এলাকায় বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন। বাসাইল থানার এসআই মজিবুর রহমান এতথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত শরিফুল ইসলাম সখীপুর উপজেলার দেওবাড়ী গ্রামের আলাল মিয়ার ছেলে। আলাল মিয়া জানান, গত ৬ মাস আগে শরিফুল সিঙ্গাপুর থেকে ছুটিতে বাড়িতে আসেন। সে তিন মাস আগে বাসাইল উপজেলার নাইকানীবাড়ী গ্রামের আমেনা নামের এক মেয়েকে
বিয়ে করে। শুক্রবার (১৫ অক্টোবর) শরিফুল শ্বশুরবাড়ীতে যায়। পরে খবর পাই শরিফুল মারা গেছে।
স্থানীয় জানান, বিকেলে বনলতা একপ্রেসটি ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে রাজশাহী যাওয়ার সময় সোনালিয়া রেলক্রসিং এলাকায় আসলে শরিফুল ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে তার বাবাসহ পরিবারের লোকজন এসে বার বার মুর্ছা যাচ্ছেন।
এসআই মজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে নিহতের লাশ রেলওয়ে পুলিশ নিয়ে গেছে। আইনী পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কোনও ঝামেলার কারণে তিনি আত্মহত্যা করেছেন।’

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি