
অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইলে শারদীয় দূর্গোৎসবে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ। বুধবার(১৩ অক্টোবর) রাত ৮ টায় বাসাইল পৌরসভার পালবাড়ি পূজামন্ডপ পরিদর্শন করে পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুনিল কুমার স্বপনের হাতে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের পক্ষ থেকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা উপহার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, বাসাইল থানা ওসি ( তদন্ত) মুহম্মদ ফরিদুল ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি জহিরুল ইসলাম ইসলাম, প্যানেল মেয়র বাবুল আহমেদ,ববিতা রহমান, পৌর কাউন্সিলর সাজ্জাত হোসেন আলাল, হাফিজুর রহমান ভূইয়া, সোহানুর রহমান জুয়েল, বাসাইল পূজা উদযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ মোহন সরকার, সাধারণ সম্পাদক কৃষিবিদ সুনীল রায় স্বপন সহ প্রমুখ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য