
মো:রিমন চৌধুরী ডোমার (নীলফামারী) প্রতিনিধি: আগামী ২রা নভেম্বর নীলফামারীর ডোমার পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষনা করেন নির্বাচন কমিশন। মেয়র পদে দলীয় প্রতীক পেতে শুরু হয় আওয়ামীলীগ সমর্থিত নেতৃবৃন্দের দৌড়ঝাপ। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক গনেশ কুমার আগরওয়ালাকে দলীয় মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামীলীগ। গনেশ কুমার আগরওয়ালা মুঠোফোনে জানান, ৭ অক্টোবর বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার এমপি’র সরকারী বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামীলীগ এর সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামীলীগ এর সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। উক্ত মনোনয়ন বোর্ড ডোমার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আমাকে দলীয় মনোনয়ন প্রদান করেন। তিনি আরো জানান মনোনয়ন বোর্ডে দলীয় ৪জন ব্যক্তি নৌকা প্রতীক চেয়েছেন। তার মধ্যে নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছে। আমি সবার দোয়া, আর্শিবাদ চাই। সকল ভেদাভেদ ভুলে আগামী ২রা নভেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার বিনীত অনুরোধ করেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য