হোম » সারাদেশ » না’গঞ্জে ২০ বোতল ফেন্সিডিল ও ৩০ কেজি গাঁজাসহ আটক-১

না’গঞ্জে ২০ বোতল ফেন্সিডিল ও ৩০ কেজি গাঁজাসহ আটক-১

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ২০ বোতল ফেনসিডিল ও ৩০ কেজি গাঁজাসহ আবদুল্লাহ আল মারুফ ওরফে মামুন (৩১) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার বেলা সোয়া ১১ টার দিকে উপজেলার কুশিয়ারার দক্ষিণপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। আবদুল্লাহ একই এলাকার কালামের বাড়ির ভাড়াটিয়া মৃত ইসহাক মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মো. আবুল খায়েরের নেতৃত্বে এএসআই নজরুল ইসলামসহ একটি দল বেলা ১১ টায় কুশিয়ারা দক্ষিণপাড়া টিনের মসজিদ সংলগ্ন মোস্তফা মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে যেতে সক্ষম হলেও আবদুল্লাহকে আটক করে পুলিশ। আব্দুল্লাহর কাঁধে থাকা নেভী ব্ল রংয়ের একটি স্কুল ব্যাগ তল্লাশী করে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ

পরে তার তথ্যের ভিত্তিতে ভবনের বাথরুমের উপরের ফল্স ছাদ থেকে ১ বস্তায় ১০ প্যাকেট ও অন্য বস্তায় ৫ প্যাকেট মোট ১৫ প্যাকেট প্রতি প্যাকেটে ২ কেজি করে মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা এবং গাঁজার মূল্য ৬ লাখ টাকা। আবদুল্লাহর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বন্দর থানায় আরও তিনটি মাদক মামলা রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!