হোম » সারাদেশ » বগুড়ার  সদরের নিশিন্দারা ইউনিয়নে গরীব ও  দুস্থ্যদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ

বগুড়ার  সদরের নিশিন্দারা ইউনিয়নে গরীব ও  দুস্থ্যদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:  বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২৬-ই সেপ্টেম্বর (রোববার)  সকাল  ১০ টার সময়  ১৫০ জন গরীব ও দুস্থ্য পরিবারের সদস্যদের  মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান  শহিদুল ইসলাম সরকার।  এ সময় তিনি বলেন   আমার দায়িত্ব পালনকালে ইউপি সদস্যদেরকে  সাথে নিয়ে সরকারী সকল বরাদ্দ গরীব ও দুস্থ্যদের মাঝে সঠিক ভাবে বন্টন করার  এবং ইউনিয়নের সকল ক্ষেত্র উন্নয়নর চেষ্টা করেছি।আগামীতেও নির্বাচিত হলে এ ইউনিয়নের বাঁকী যে কাজগুলি রয়েছে তা সমাপ্ত করার চেষ্টা করব ইনশাল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহজাহান আলী তালুকদার ,  মোজাফ্ফর হোসেন,জুলফিকার সরকার,জহুরুল ইসলাম,নাজমুল সরকার প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!