হোম » সারাদেশ » রৌমারীতে লোড আনলোড শ্রমিকলীগের নির্বাচন  

রৌমারীতে লোড আনলোড শ্রমিকলীগের নির্বাচন  

Exif_JPEG_420

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে নতুনবন্দর এলসি স্টেশনের উপজেলা লোড আনলোড শ্রমিকলীগ সংগঠনের নির্বাচনের তফশিল ঘোষনা করা হয়েছে। এ উপলক্ষে নির্বাচনী সকল কার্যক্রম শুরু করেছেন নির্বাচন পরিচালনা কমিটি। কমিটির প্রধান আব্দুল মোমিন,সহকারি হিসেবে দায়িত্ব পালন করছেন আলি আকবর ও মানিক মিয়া। গত ১৪ সেপ্টেম্বর ২১ ইং নির্বাচনী তফশিল ঘোষনা করা হয় এবং আগামী ২৯ সেপ্টেম্বর ২১ ইং তারিখে বামনের চর নওদাপাড়ায় উপজেলা লোড আনলোড শ্রমিকলীগ অফিস কার্যালয় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদে চারজন, সাধারন সম্পাদক পদে দুইজন ও ক্যাশিয়ার পদে দুইজন প্রতিদ্বন্দিতা করছেন। সংগঠনের রেজি: নং ২৯৬২ এবং ভোটার সংখ্যা ২৩৭ টি ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!