
আলফাডাঙ্গা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের সুস্থতা কামনায় ফরিদপুরের আলফাডাঙ্গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন তাঁরা, আব্দুর রউফ তালুকদার, দপ্তর সম্পাদক সেলিম রেজা, গোপালপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোনায়েম খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহীদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুজ্জামান কদর, বানা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইনামুল হক, উপজেলা যুবলীগ নেতা ইমরান খাঁন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন, আলফাডাঙ্গা থানা মসজিদের ইমাম আব্দুর রহমান।

আরও পড়ুন
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত