
নাটোর প্রতিনিধিঃ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রির দায়ে নাটোরের নলডাঙ্গায় এক মুদিখানা দোকানে ৩০
হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।রোববার দুপুরে উপজেলার নলডাঙ্গা বাজারের মের্সাস ঘোষ ষ্টোরের মালিক দ্বীপ কুমার ঘোষের এ জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
উপজেলা নির্বাহী অফিসার ও এ´িকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান,উপজেলার নলডাঙ্গা বাজারের মের্সাস ঘোষ ষ্টোরে অভিযান পরিচালনা করা হয়।এসময় এ দোকানে বিভিন্ন খাদ্য দ্রব্য মেয়াদোর্ত্তীণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রির দায়ে দোকান মালিক দ্বীপ কুমারের ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আর জব্দকৃত খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য