
অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইল ভিমরুলের কামড়ে নাজমুল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নাজমুল বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, যুবকটি শুক্রবার রাতে নৌকা ঘাটে বাধতে যান। এ সময় নৌকা চালানোর লগি চাক (বাসা) এর সাথে লাগায় ভিমরুল ঝাঁক ধরে উড়ে এসে তার শরীরের বিভিন্ন স্থানে হুল বসিয়ে দেয়। ভিমরুলের কামড়ে শরীরে মারাত্মক যন্ত্রণা শুরু হলে তাকে রাত ৯টা ২০ মিনিটে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে জরুরি বিভাগে তাকে মৃত ঘোষনা করা হয়।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন অর রশিদ বলেন, ভিমরুলের কামড়ে নাজমুলের অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক। এ ব্যাপারে উপজেলা মেডিকেল অফিসার ডাঃ আরিফ বলেন, হাসপাতালে দেরি করে আনায় ভিমরুলের কামড়ে অতিরিক্ত বিষক্রিয়ায় তিনি মারা গেছেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত