
মোঃআবদুল মুনাফ পিন্টু: আরব আমিরাত প্রবাসীরা বাংলাদেশে ছুটিতে এসে কোভিড ১৯ এর জন্য দীর্ঘদিন যাবত সংযুক্ত আরব আমিরাত নিজ নিজ কর্মস্থলে ফিরে যেতে পারছে না। আরব আমিরাত প্রবাসীরা মানবেতর জীবন যাপন করছে, সংকটে আছে তাদের প্রতিটি পরিবার। যে সকল দেশের আন্তর্জাতিক বিমান বন্দরে RAPID PCR TEST ল্যাব স্থাপন করা আছে তাদের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের প্রবেশের কোন বাধা নেই।
জীবন যাপনের কথা বিবেচনা করে ছুটিতে থাকা আরব আমিরাত প্রবাসীদের নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা এবং বাংলাদেশ আন্তর্জাতিক বিমান বন্দর গুলোতে খুব শীঘ্রই রেপিড পিসিআর টেষ্ট ল্যাব স্থাপন করার জন্য ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান এর মাধ্যমে প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের কাছে স্মারক লিপি প্রদান করেন এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, আবুধাবি প্রবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা সাইফুল ইসলাম,সভাপতি, আবুল কালাম আজাদ, সমিতির সদস্যবৃন্দ ও আবুধাবি প্রবাসী গন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য