
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সদর উপজেলার রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩০-ই আগস্ট (সোমবার) সকালে সদরের নারুলী রেললাইন এলাকার সুলতান পট্টি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সেখানে একটি কাঁঠাল গাছের সঙ্গে মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল। স্থানীয়দের দেয়া খবরে পুলিশ লাশটি উদ্ধার করে।
এ তথ্যগুলো নিশ্চিত করেছেন নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) আনোয়ার হোসেন। তিনি বলেন, মৃত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর হবে। তার পরনে হাফ প্যান্ট ও গেঞ্জি ছিল। কাঁঠাল গাছের সঙ্গে গলায় প্লাস্টিকের রশিতে ঝুলন্ত অবস্থায় অবস্থায় তার লাশ পাওয়া যায়। তবে শরীরে কোন আঘাত চিহ্ন প্রাথমিক অবস্থায় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ লাশ নিয়ে গেছে।
জানতে চাইলে বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম জানান, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা তা ময়নাতদন্ত রিপোর্ট আসলে জানা যাবে। মরদেহের পরিচয় জানতে আমরা চেষ্টা করছি।’

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য