
আওয়াজ অনলাইন : লালমনিরহাটে উজানের ঢলে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ঢল অব্যাহত থাকলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (১৬ আগস্ট) সকালে তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুম ইনচার্জ নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, ভারত নিয়ন্ত্রিত তিস্তার উজানে গজলডোবা ব্যারেজের কারণে পানি কখনো বাড়ছে আবার কখনো কমছে।
তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুম সূত্র জানায়, সোমবার (১৬ আগস্ট) সকাল ৬টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুম ইনচার্জ নুরুল ইসলাম জানান, উজানের ঢলে পানি ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যে কোন সময় পানি নেমে যেতে পারে।
ছবি: সংগৃহীত।/এইচ.

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য