
বাসাইল (টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলের বাসুলিয়ায় ৩৮জন যাত্রী নিয়ে একটি পিকনিকের লঞ্চ ডুবে গেছে। বৃহস্পতিবার ( ২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে লঞ্চটি ডুবে যায়। বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ এ তথ্যটি নিশ্চিত করেছেন। ওসি হারুনুর রশিদ বলেন, ‘৩৮জন যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে যায়। এঘটনায় সবাই উদ্ধার হয়েছে। কেউ নিখোঁজ বা আহত নেই। তারপরও লঞ্চটি উদ্ধারে কাজ চলছে।’ জানা গেছে, ঈদ উপলক্ষে জেলার সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের
৩৮জন বন্ধু মিলে একটি পিকআপভ্যান ও সাউন্ড সিস্টেম ভাড়া নিয়ে পিকনিক স্পর্ট বাসুলিয়ায় (চাপড়া বিল) বেড়াতে যান। পরে তারা সেখানে একটি লঞ্চ ভাড়া নিয়ে বিলটির বিভিন্নস্থানে ঘুরেন। সাউন্ড সিস্টেমে গানের তালে তালে নাচানাচির এক পর্যায়ে লঞ্চটি হঠাৎ করে ডুবে যায়। লঞ্চটিতে থাকা নূর আলম বলেন, ‘আমরা ৩৮জন মিলে ঈদ উপলক্ষে পিকআপ ও সাউনন্ড সিস্টেম ভাড়া করে
পিকনিক স্পর্ট বাসুলিয়ায় বেড়াতে যাই। সেখান থেকে একটি লঞ্চ ভাড়া নিয়ে বিলটির বিভিন্নস্থানে ঘুরাঘুরি করি। বক্সে গানের তালে তালে সবাই নাচছিল। এক পর্যায়ে লঞ্চটি ডুবে যায়। পরে অন্যান্য নৌকার যাত্রীদের সহযোগিতায় সবাই উঠে আসি। আর কেউ নিখোঁজ নেই। সবাই সুস্থ আছে। তবে আমাদের ৩৫টি মোবাইল ফোন লঞ্চটিতে রয়েছি।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য