
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সাতটি গরু চুরির মামলায় সাজিদুল ইসলাম সুজন (৩৫) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুজন উপজেলার কৈয়াগাড়ি গ্রামের রেফাজ উদ্দিনের ছেলে। তিনি ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক। আজ শুক্রবার দুপুরের পর ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার গোসাইবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, সাজিদুল ইসলাম সুজন দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গত ২৪ মে রাতে উপজেলা উল্লাপাড়া থেকে দুটি, এলাঙ্গী থেকে দুটি ও পাকুড়িহাটা গ্রাম থেকে তুনটি গরু চুরি করেছে সুজন। এ ঘটনায় উল্লাপাড়া গ্রামের আশাদুল হক বাদী হয়ে ২৭ মে থানায় একটি মামলা দায়ের করেন।
এ ছাড়াও ভান্ডারবাড়ি ইউনিয়ন এলাকা থেকে তিনটি দোকানের মালামাল ও স্থানীয় ইউনিয়ন পরিষদের একটি কম্পিউটার, একটি ল্যাপটপ, দুটি প্রিন্টার এবং আইপিএসের ব্যাটারীসহ প্রায় তিন লাখ টাকার সামগ্রী চুরির ঘটনায় সন্দেহের তীর সুজনের দিকে। থানা পুলিশ ২২ জুন সুজনের বাড়ি থেকে বিভিন্ন স্থান থেকে চুরি করা বেশ কিছু মালামাল জব্দ করেছে। এ ঘটনার পর থকে সুজন পলাতক ছিল।
উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, অনেক দিন আগে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে সাজিদুল ইসলাম সুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে দলের সঙ্গে সুজন জড়িত নেই। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, গরু চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুজনকে কারাগারে পাঠানো হয়েছে। তবে এলাকার অন্যান্য চুরির ঘটনার সাথে জড়িত আছে কিনা তা খাতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা