
এম.এ রাশেদ: বগুড়ার ধুনটে অস্ত্র-মাদকসহ মোট ২২ টি মামলার আসামি লস্কর (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ জুলাই) সকালে তাহাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার (৮ জুলাই) রাতি ১১টার সময় উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের জয়েন উদ্দিনের ছেলে লস্কর। থানা সূত্রে জানা যায়, বগুড়া সদর, শাহাজাহানপুর,
নন্দিগ্রাম, শেরপুর, সোনাতলা, গাবতলি ও ধুনট থানায় লস্করের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, মাদক, চুরি, ছিনতাইসহ প্রায় ২২টি মামলা রয়েছে। এসব মামলায় লস্কর একাধিকবার গ্রেফতারও হন। জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও একই অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন। বৃহস্পতিবার রাতে মাদক বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে লস্করকে বাড়ি থেকে আটক করে পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, এ ঘটনায় পুলিশ বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২