
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃবগুড়ার ধুনটে স্বামীর প্রতি অভিমান করে রিমা আক্তার (১৯) নামে এক নববধূ বিষপানে আত্মহত্যা করেছে। সে ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা গ্রামের মোঃ দুকু মিয়ার মেয়ে এবং একই উপজেলার শিয়ালী গ্রামের মোঃ রাকিবুল ইসলাম রাঙ্গার স্ত্রী। তাদের ১০ মাস পূর্বে প্রেম ও ভালোবাসার সম্পর্কে বিয়ে হয়।৫-জুলাই (সোমবার ) রাত্রি ৮ টার সময় রিমা আক্তার ও স্বামী রাকিবুল ইসলাম রাঙ্গার
মধ্যে কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটির এক পর্যায়ে অভিমান করে রিমা আক্তার ঔ রাতে সাড়ে ৮ টার সময় তার স্বামীর বাড়ীতে নিজ শোয়ার ঘরে বিষপানে আত্মহত্যা করে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন