
নাটোর প্রতিনিধি : নাটোরে গত ২৪ ঘন্টায় করোনায় ৩ জনের এবং উপসর্গে দুই জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৮৩ জন। মৃতদের মধ্যে নাটোর ২ জন এবং রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় ১ জন ও করোনা উপসর্গে অপর দুইজনের মৃত্যু হয়েছে। নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অপর ৩ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন রাজশাহী
মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামিম ইয়াজদানী। নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান,রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ৪৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১৮৩ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। আক্রান্তের হার ৩৮.৪৪ পার্সেন্ট। এ নিয়ে জেলায় মোট ৪২৮৫ জন করোনায় সংক্রমিত এবং ১৯৭৬ জন সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে ৬২ জনের।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান