
হুমায়ুন কবির সুমন,সিরাজগঞ্জ: বগুড়া সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল এএসএম বাহাউদ্দিন এসইউপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি বলেছেন, লকডাউন মানাতে শহরের পাশাপাশি গ্রামেও কাজ করছে সেনাবাহিনী। মানুষকে ব্যক্তিগতভাবে সচেতন করতে কাজ করছে সেনাবাহিনীর পেট্টোল টিম। সোমবার (৫ জুলাই) দুপুরের দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় লকডাউন পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে শান্তির পরিবর্তে আমরা সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে সেনাবাহিনী। ব্যক্তি সচেতনতা বাড়ালেই এ পরিস্থিতির উন্নতি হবে। করোনায় ক্ষতিগ্রস্থ মানুষকে সহায়তার পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা ব্যক্তি বিশেষের কাছে সেটা পৌঁছে দেবো।
এ সময় লে. কর্ণেল সায়েম চৌধুরী, মেজর মঈনুল আলম, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ও পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম উপস্থিত ছিলেন। এর আগে সেনা সদস্যরা বাজার স্টেশন এলাকায় লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগনকে পরামর্শ দেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন