
শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে বন্যার পানিতে ডুবে লামিয়া খাতুন নামে আট বছর বয়সী মাদরাসা পড়ুয়া এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার কলসপাড় ইউনিয়নের পূর্ব সূর্যনগর বড়বিলা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের লালচাঁন এর কন্যা।
জানা গেছে, চলতি বন্যায় লালচাঁনের বাড়ি ও বাড়ির পেছনের কাঁচা রাস্তাটিও প্লাবিত হয়। সকালে শিশু লামিয়া অন্য দুই শিশুকে সাথে নিয়ে পার্শ্ববর্তী ফুফুর বাড়িতে বেড়াতে যাচ্ছিল। কিন্তু পানিতে নিমজ্জিত রাস্তা পারাপারের সময় তিনজনই অসাবধানতাবশত রাস্তার গর্তে পড়ে যায়। এসময় শিশুদের চেচামেচিতে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে। ততক্ষণে সাথে থাকা দুই শিশু জীবিত থাকলেও লামিয়া মারা যায়। স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান