হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন ও মাস্ক বিতরণ

লালমনিরহাটে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন ও মাস্ক বিতরণ

মোঃ মাসুদ রানা রাশেদ: বুধবার (২৩ জুন) বিকাল ৩টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের পশ্চিম বড়ুয়া রোটারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে লালমনিরহাট সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও লালমনিরহাট জেলা পরিষদের সৌজন্যে স্যানিটারি ন্যাপকিন ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন পশ্চিম বড়ুয়া রোটারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ফেরদৌসী বেগম বিউটি। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও লালমনিরহাট সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি লতিফা বেগম লাকী। বক্তব্য রাখেন খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলী ভূঞা প্রমুখ। এ সময় বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সাবেক যুগ্ম

সাধারণ সম্পাদক নিশাত রিদওয়ানা সেজুতী, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলী, দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি শাহজাহান সাজু, পশ্চিম বড়ুয়া রোটারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রুনা লায়লাসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, প্রত্যেক ছাত্রীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন ও মাস্ক বিতরণ করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!