
হুমায়ুন কবির সুমন,সিরাজগঞ্জ: মো. আনিছুর রহমান সিরাজগঞ্জে দায়িত্ব পাওয়ারপর থেকে এপর্যন্ত মোট ৩৫০টি বাল্যবিয়ে বন্ধ, জেল জরিমানাসহ জেলায় দৃষ্টান্ত স্থাপন করেছেন এই অফিসার। এ কৃতিত্ব অর্জন করায় সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১৯জুন) সকালে এতথ্য নিশ্চিত করেছেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান। তিনি চৌহালী উপজেলায় নির্বাহী, সদরে ভুমিকর্মকর্তা ও বেলকুচিতে নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব নেওয়ার পর এ
পর্যন্ত ৩৫০টি বাল্যবিয়ে বন্ধ করেছেন। বেলকুচিতে ১০০টি, চৌহালীতে ৩৪টি, সদর উপজেলায় ২১৬টি বিয়ে বন্ধ করেন। তিনি তিনটি উপজেলায় অপ্রাপ্তবয়স্ক স্কুলগামী মেয়েদেরকে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা করেছেন। গতকাল শুক্রবার রাতে বেলকুচি পৌরসভার চালা মধ্যপাড়া এলাকায় অষ্টম শ্রেণীর ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান জানান, বাল্যবিয়ে একটি সামাজিক অভিশাপ। এতে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু বেড়ে যায় এবং নারীর ক্ষমতায়ন কমে যায়। শীঘ্রই বেলকুচি উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে বলে তিনি জানান।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য