
রাউজ আলী,পাবনা জেলা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় পারিবারিক কলহের জেরে ২ সন্তানের জননী সূর্য্য খাতুন (৫০) ঘরের আড়ার সাথে রশি লাগিয়ে আত্মহত্যা করেছে। সূর্য্য খাতুন উপজেলার ডাংগা মাজগ্রামের মাজেদ শেখের ১ম স্ত্রী। এলাকাবাসী সূত্রে জানা যায়, সাথিয়া উপজেলার ডাংগা মাঝগ্রাম গ্রামের মাজেদ শেখের বাড়িতে ২ স্ত্রী থাকায় মাঝে মধ্যেই পারিবারিক কলহ লেগেই থাকতো। এর জেরে বৃহস্পতিবার রাতে সবার অজান্তে ১ম স্ত্রী সূর্য্য খাতুন ঘরের আড়ায় রশি লাগিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, আত্মহত্যার ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য