
ইউনুছ রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ইউএনও’র বালুভর্তি ট্রাক্টরের চাপায় জাহিদুল ইসলাম (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মে) সকালের দিকে উপজেলার দঁাতভাঙ্গা ইউনিয়নের গাছবাড়ী (নিমার্ণাধীন পূর্ণবাসন-আশ্রয়ণকেন্দ্র) নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত জাহিদুল উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পাখিউড়া বাজারস্থ ওহেদনগর
গ্রামের মহিয়ার মিয়ার ছেলে। নিহত যুবক ওই বালুভর্তি ট্রাক্টরের চালক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে ট্রাক্টরযোগে বলদমারা ঘাট থেকে বালু মজিবর্ষের আশ্রয়ণকেন্দ্রে বালুভর্তি ট্রাক্টর নিয়ে পৌঁছান। পরে ট্রাক্টর থেকে বালু নামানোর সময় ট্রাক্টরটি উল্টে যায়। এক পযার্য় বালুর নিচে চালক চাপা পড়লে আশপাশে থাকা শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স নেন। এতে আহতর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতারে রেফার্ড করেন। আহতের লোকজন তাকে রংপুরের উদ্দেশ্যে নেওয়ার পথে ফলুয়ার চর নৌকা ঘাটে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, আশ্রয়ণকেন্দ্রে বালুবাহী ট্রাক্টর উল্টে জাহিদ নামের চালক আহত হলে তাকে রৌমারী হাসপাতালে নেওয়া হয়। পরে তার মৃত্যু হয় রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছির বিল্লাহ জানান, এ বিষয়ে এখনও কোন অভিযোগ পায়নি।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নিবাহর্ী অফিসার আল ইমরান ঘটনার বিষয়টি সত্যতা স্বীকার করে জানান, সরকারি কাজে নিয়োজিত এক বালবাহী ট্রাক্টর দুর্ঘটনায় চালক নিহত হয়েছেন। প্রসঙ্গত, অবৈধ ট্রাক্টরের আঘাতে এর আগে কলেজ শিক্ষাথর্ীসহ ৭ জনের মৃত্যু ঘটে। যার একটিও মামলা হয়নি।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য