
মোহাম্মদ আবির আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্ত্রীকে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগে মাইনুল ইসলাম ওরুফে কাজল ভূইয়া(৪৭)কে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সি আই ডি)। আসামি কাজল কে (২৩মে)রোববার জাফলং সীমান্ত থেকে গ্রেফতার করে সি আই ডি।তার তিনটি গ্রেফতারি পরোয়ানা ১৩ টি মাদকের মামলাসহ ১৮ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত কাজল ভূইয়া আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভূইঁয়ার ভাতিজা ও আওয়ামিলীগ নেতা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী পারভেজ ভূইয়ার ভাই ।কাজল এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত
ছিল। হত্যার ঘটনায় নিহত ডলির ভাই মো:বিল্লাল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করার পর ব্রাহ্মণবাড়িয়া ও সদর দফতর সিআইডি একযোগে তদন্ত শুরু করে। সোমবার(২৪মে) সিআইডির সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিআইডির ডিআইজি হাবিবুর রহমান জানান কাজল ভূইয়ার সঙ্গে তার স্ত্রী ডলি বেগমের বনিবনা হচ্ছিল না হত্যাকাণ্ডের দিন রাত ৩টার দিকে সে বাড়িতে আসে। তার সঙ্গে স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে তার ব্যবহৃত মোটরসাইকেল থেকে বোতলে করে পেট্রোল এনে স্ত্রীর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে তার স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায় সেখানে ১৮ মে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বলেন, কাজল ভূইয়া গত ১৩ মে আখাউড়াতে তার নিজ বাড়িতে স্ত্রী ডলি বেগমকে পেট্রল দিয়ে পুড়িয়ে
নৃশংসভাবে হত্যা করে।ডিআইজি বলেন, ডলি মারা যাবার পর কাজল ভূইয়া আত্মগোপনে চলে যায়।পরে ২৪ মে কাজলকে বাংলাদেশ-ভারত জাফলং সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে সিআইডি। সিআইডির এই কর্মকর্তা ‘সামাজিক অবক্ষয় ও পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে।’কাজল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১৩টি মাদক মামলাসহ ১৯টি মামলা রয়েছে। আখাউড়া থানায় তার বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।এদিকে তার গ্রেফতারে সন্তোস প্রকাশ করেছে মামলার বাদী নিহত ডলির ছোট ভাই বিল্লাল হোসেন। তিনি হত্যা কারীর সর্বোচ্চ শাস্তি দাবী করেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য