
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ- রমজান উপলক্ষে দরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে টাঙ্গাইলের নাগরপুরের দপ্তিয়ার ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। বৃস্পতিবার সকালে দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তর এর সার্বিক সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার দপ্তিয়ার ইউনিয়নে জি আর ক্যাশ বিতরন করা হয়। দপ্তিয়ার ইউনিয়নের চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকীর সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার মো. মাহাবুর রহমান, মো. শাহ আলম সিদ্দিকী, শামীম আনসারী, সচিব মো, জহিরুল ইসলাম জুয়েল। এ সময় ওই ইউনিয়নের ৫শত পরিবারকে নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য