
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ মহামারি করােনা প্রকোপের দ্বিতীয় ঢেউ মােকাবেলা করছে , বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নত দেশ সমূহের সাথে পাল্লা দিয়ে সফলতার সাথে ভ্যাকসিন আমদানী ও প্রয়োগের মাধ্যমে চলমান সংকট মোকাবেলায় বদ্ধপরিকর , মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এম.পি. ভ্যাকসিন গ্রহণের পরেও যথাযথ পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেছে , সে ধারাবাহিকতায় গণসচেতনতা বৃদ্ধির লক্ষে ঠাকুরগাঁওয়ের
পীরগঞ্জে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে । বাংলাদেশ আওয়ামী লীগ পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বুধবার (০৫ মে) দুপুরে উপজেলা শহরের পশ্চিম চৌরাস্তা বটতলা এলাকায় ও পৌর শহরের কাপড়ের দোকান গুলোতে ক্রেতা ও বিক্রেতার মাঝে ৩ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলী মোল্লা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন মন্ডল, উপজেলা ছাত্রলীগের -সভাপতি আল কিবরিয়া আবেদীন , সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ , পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি নাদিম শেখ লিয়ন প্রমুখ।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা? সোনারগাঁয়ে বিএনপি নেতার অভিযোগ
মির্জাপুরে নিখোঁজ তিনদিন পর নদীর পাড়ে মিললো মহিলার লাশ